শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব  ও ফ্রি হেলথ ক্যাম্প  উদ্বোধন সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্প ও আমার লক্ষ্য এক: নেতানিয়াহু

  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৮ পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার চিন্তাভাবনা ও লক্ষ্য সম্পূর্ণ এক বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকের কথা উল্লেখ করে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, বৈঠকটি চমৎকার ছিল। এটি তাদের মধ্যে হওয়া ‘অন্যতম সেরা বৈঠক’ বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহুট্রাম্পের সঙ্গে ‘চমৎকার’ বৈঠক, ইরান যুদ্ধ নিয়ে যা বললেন নেতানিয়াহু
ট্রাম্পের সঙ্গে নিজের জোট ও সম্পর্ককে একটি ‘গ্রানাইটের দেয়াল’ হিসেবে বর্ণনা করে নেতানিয়াহু বলেন, এর কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের একটি যৌথ প্রতিশ্রুতি রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই না তেহরানের এই উগ্রপন্থি শাসকগোষ্ঠীর হাতে পারমাণবিক অস্ত্র থাকুক, যা প্রতিটি আমেরিকানকে হুমকি দেবে, বিশ্বের শান্তিকে বিঘ্নিত করবে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।

নেতানিয়াহুর সঙ্গে ‘অত্যন্ত ভালো বৈঠক’ নিয়ে যা বললেন ট্রাম্পনেতানিয়াহুর সঙ্গে ‘অত্যন্ত ভালো বৈঠক’ নিয়ে যা বললেন ট্রাম্প
হোয়াইট হাউসের বৈঠকের মূল বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমাদের লক্ষ্য এক এবং এটি অর্জিত হবেই- তা কূটনৈতিক পন্থাতেই হোক কিংবা অন্য কোনও উপায়ে। তবে আমরা উভয়েই এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT