শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলা, কমপক্ষে ২৮ জন নিহত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৪ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনের রাজধানী কিয়েভ, জাপোরিজ্জিয়ার দক্ষিণাঞ্চল এবং রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলে সোমবার ভোরের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এই তিন অঞ্চলে নিহত হয়েছেন মোট ২৮ জন।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ২৮ জনের মধ্যে ১৮ জন রাজধানী কিয়েভ এবং ৬ জন কিয়েভের সংলগ্ন উপশহর/শহরতলী এলাকাগুলোর বাসিন্দা ছিলেন। আর জাপোরিজ্জিয়ার দক্ষিণপূর্বাঞ্চল এবং সুমি প্রদেশে ২ জন করে নিহত হয়েছেন।

আর ইউক্রেনের বিমান বাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার ভোরের দিকে কিয়েভ ও তার আশপাশের এলাকা, দক্ষিণপূর্ব জাপোরিজ্জিয়া এবং সুমি প্রদেশ লক্ষ্য করে মোট ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩৭টি ক্রুজ ও অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি বিস্ফোরকবাহী লাদেন ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। সেগুলোর মধ্যে ৩৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোনের ৯০ শতাংশকে আটকাতে পারলেও বাকি ১০ শতাংশ ড্রোন এবং ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কোনোটিকে আটকানো যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো বলেছেন, রুশ বাহিনীর সোমবারের হামলায় রাজধানী কিয়েভের অন্তত ৩০টি বহুতল আবাসিক ভবন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেসব ভবনে উদ্ধারকাজ চলছে। ভবিষ্যতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি।

এদিকে হামলার পর এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের অভ্যন্তরে এয়ার ডিফেন্স সিস্টেম এবং দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়েছেন।

ভিডিওবার্তায় তিনি বলেছেন, ইউক্রেনের অস্ত্রাগারে এয়ার ডিফেন্স সিস্টেমই একমাত্র অস্ত্র যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে, যার উচ্চ গতি এবং খাড়া গতিপথের কারণে সেগুলোকে থামানো কঠিন।

জেলেনস্কি বলেন, এটা একেবারেই অযৌক্তিক যে, আধুনিক বিশ্বে, ব্যালিস্টিক সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় মাত্রায় এর উৎপাদন এখনও বাড়ানো হয়নি।

এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান ইউক্রেনের আছে। যুক্তরাষ্ট্র যদি লাইসেন্স প্রদান করে, তাহলে আমাদের উৎপাদন শুধু ইউক্রেনকে রক্ষা করার জন্যই নয়, বরং প্রয়োজনে সহযোগী দেশগুলোকে সহায়তা করার জন্যও যথেষ্ট হবে, ভিডিওবার্তায় বলেছেন জেলেনস্কি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT