বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

অভয়নগরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৮ পড়েছেন
যশোর অফিস : যশোরের অভয়নগরে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ওরফে রেজা মোল্যা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন গাজী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আসাদুলের নেতৃত্বে হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল প্রেমবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে আসার পথে বিএনপির ওই তিন নেতার নেতৃত্বে তাঁদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান এবং হাফিজুর রহমানকে ছিনিয়ে নিয়ে যান।
এসআই রায়হান জানান, গ্রেপ্তার করা আসামিকে থানায় নিয়ে আসার সময় হামলাকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT