শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০৮ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে বাসে আগুন, অগ্নিসন্ত্রাস আর ককটেল বিস্ফোরণ ও লাশের রাজনীতি কারা করে, এ নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। এ ছাড়া তিনি দুটি বইয়ের উদাহরণ দিয়ে তা বুঝে নেওয়ার কথাও বলেছেন।
বুধবার (১২ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে সোহেল তাজ লেখেন, ‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আর সত্যি কথা বললে যদি গালি খেতে হয় তাহলে কি আর করা।’
‘সাবেক (পতিত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী মাফিয়া শাসনকালে ঘটে যাওয়া হত্যা, গুম, খুন, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করা, জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়া, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেওয়া এবং পরিশেষে নিজের দেশের ছাত্র/জনতার ওপর গণহত্যা চালানোর কারণে যদি প্রতিবাদ করে সত্য কথা বলে গালি খেতে হয়, তাহলে লজ্জাটা আসলে কার?’
বিশেষভাবে তিনি লেখেন, ‘সবাই একটু কষ্ট করে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ আর ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই ২টা পড়লেই বুজবেন বাসে আগুন, অগ্নিসন্ত্রাস আর ককটেল, লাশের রাজনীতি কার খুব প্রিয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT