
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল- রুপসা রুটে দীর্ঘ ১৪ বছর ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। সড়কের বেহালদশা, মাহেন্দ্র— ইজিবাইকের চলাচল বেড়ে যাওয়ায় মালিক পক্ষ লোকসানের দোহাই দিয়ে আনুমানিক ২০১২ সালে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। মোংলা— রুপসা বাস সমিতির একটি সুত্র জানায় বিগত ১৯৮৩ সালে খুলনা— মোংলা মহাসড়ক চালুর তিন বছর পর ১৯৮৬ সালে রামপাল— রুপসা রুটে বাস চলাচল শুরু হয়। তখন ৪০ টির মতো মিনিবাস নিয়মিত চলাচল করতো। ২০১৭-২০১৮ সালে এ রুটে চলাচল করা বাসের পাশাপাশি হাতে গোনা কয়েকটি মাহেন্দ্র চলাচল শুরু হয়।
অল্প সময় বাসের আগে মাহেন্দ্রে দ্রুত গন্তব্যে পৌছানো যায় এমনটা দেখে দিন দিন যাত্রীরা মাহেন্দ্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এরপর সড়কে যোগ হয় ব্যাটারি চালিত ইজিবাইক। এক সময় মাহেন্দ্র ও ইজিবাইক সড়কের দখল নেয়। আর এতে ধীরে ধীরে বাসের যাত্রী সংখ্যাও হ্রাস পেতে থাকে। এমন অবস্থায় লোকসান গুনতে না পেরে ২০১২ সালে মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়।
এখন এ রুটের যাত্রী সাধারন চলাচলে মাহেন্দ্র ও ব্যাটারি চালিত ইজিবাইকের পাশাপাশি ব্যাটারি চালিত ভ্যানগাড়ীর উপর পুরোপুরি নির্ভরশীল। রামপাল থেকে খুলনা ও মোংলাগামী যাত্রী সাধারন মাহেন্দ্র ও ইজিবাইকে ভাগা বাসস্ট্যান্ডে নেমে বাসে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করেন। এতে গন্তব্যে পৌছাতে সময় কম লাগে বলে যাত্রীরা জানান। একজন সরকারি কর্মকর্তা জানান তিনি প্রতিদিন খুলনা থেকে ভাগায় নেমে মাহেন্দ্রে রামপাল এসে অফিস করেন। এ রুটে বাস চালু থাকলে এভাবে ভেঙ্গে ভেঙ্গে আসতে হতো না।
এদিকে দীর্ঘ একযুগ পর চলতি অর্থ বছরে রামপাল— ভাগা ১১ কিলোমিটার সড়কের উন্নয়ন হওয়ায় আবারো বাস চলাচলের দাবী করেছে রামপাল যাত্রী কল্যান সমিতি। এ রুটে পুনরায় বাস চলাচল শুরু হলে রামপাল উপজেলার পাশাপাশি মোংলা উপজেলার কয়েকটি এলাকার মানুষ খুলনা- বাগেরহাটসহ অন্যান্য স্থানে যাতায়াতের সুবিধা পাবেন এমনটা মনে করেন তারা।
Leave a Reply