মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

রামপালে বইছে বৈরি আবহাওয়া

  • প্রকাশিত সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩০ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি : নিম্ন-চাপের প্রভাবে উপকুল জুড়ে বৃষ্টি হচ্ছে। বুধবার মধ্য রাতের পর থেকে বৃষ্টি পাত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতি বারসারা দিন রামপাল উপজেলার সর্বত্রই বৃষ্টি হয়েছে। অগ্রাহয়ানের শুরুতেই বৃষ্টি সাথে হালকাশীত অনুভুত হওয়ায় মানুষের স্বাভাবিক জীবন যাত্রা কার্যত ব্যহত হচ্ছে। বৃহস্পতিবার এ উপজেলার সড়কমহাসড়কে লোকজনের সাথে যানবাহনের চলাচলছিল অন্য দিনের তুলনায় অনেক কম। এক দিকে বৃষ্টি অপরদিকে নিশিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লকডাউনের কারনে রামপাল ও মোংলা থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে অভ্যন্তরীন সকল রুটে বাস ও অন্যান্য যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা কম ছিল।
অসময়ের বৃষ্টি উপজেলার কয়েকটি পুরাতন আবাসনের বাসিন্দাদের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে বসবাস করে এমন অন্তত পাঁচ শতাধিক দরিদ্র ভুমিহীন পরিবার ভোগান্তিতে পড়েছে। মোংলা ইপিজেড এ কর্মরত শ্রমিকেরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ে। পশুরনদী ও মোংলা—ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ-চ্যানেলেরতীর ঘেষে বসবাস করে এমন ভুমিহীন পরিবার গুলো ঝড় ও জলোচ্ছাসের আতঙ্কে ভুগছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন এমন বৈরি আবহাওয়া আরো দুইদিন থাকতে পারে। হাটবাজারে লোকজনের চলাচলছিল অনেক কম। নিতান্ত প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হয়নি। এদিকে আবহাওয়া অধিদপ্তর মোংলা সমুদ্র বন্দকে ৩নং সতর্ক সংকেট জারি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT