মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

পাইকগাছায় গড়ইখালী ইউপি চেয়ারম্যান আঃ ছালামকে অপসারণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি ‌: খুলনার পাইকগাছা উপজেলার ১০নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কে পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তাঁর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাঁকে অপসারণ করা হয়। গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জারি হওয়া ওই আদেশের আলোকে ১৭ নভেম্বর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আদেশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে অদক্ষতা ও কর্তব্যে অবহেলা, অপরাধমূলক আর্থিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম, পরিষদের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, নাগরিক সেবায় কাঙ্ক্ষিত মান বজায় রাখতে ব্যর্থতা এবং সরকারি নির্দেশনা অমান্য করার মতো গুরুতর অভিযোগ ওঠে জি এম আব্দুস ছালামের বিরুদ্ধে। উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (গ) উপধারা অনুযায়ী তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আইনের ৩৫(১) ধারা অনুসারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে পাইকগাছা ইউএনওকে সংশ্লিষ্ট আইনের ৩৫(১) ও (২) ধারা মোতাবেক ১০নং গড়ইখালী ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির ব্যবস্থা নিতে বলা হয়। পরবর্তী ধাপে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তির কপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি আকারে পাঠানো হয়েছে। এদিকে চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT