মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

সরকারী বই বিক্রির অভিযোগ কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন

কপিলমুনি প্রতিনিধিঃ দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে।

অভিযোগে প্রকাশ, মাদ্রাসাটির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সাত্তার অবৈধভাবে গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে তিনি মাদরাসায় থাকা সরকারি বই বহিরাগত এক কাগজ ব্যবসায়ীর কাছে ও কয়েকটি পুরাতন বেঞ্চ স্থানীয় এক কোচিং সেন্টারের শিক্ষকের কাছে বিক্রি করেন। ১৯,২০,২১,২২, ২৩,২৪ ও ২৫ সালের নতুনও পুরাতন বই রয়েছে বলে জানা গেছে।

আইন অনুযায়ী, সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি বিধিমালা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত বা পুরাতন সরকারি বই-খাতা বিক্রির জন্য একটি সুনিদিষ্ট আইন ও প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। সরকারি কোন মালামাল এভাবে সরাসরি বা গোপনে ব্যক্তি উদ্দোগে বিক্রি করা সম্পুর্ণ বেআইনি ও দন্ডনীয় অপরাধ। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ সরকারি বই বিতরণের পর অতিরিক্ত থাকলে সে সব বই কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়ার বিধান রয়েছে। কিন্তু ওই  মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মিলে প্রতিষ্ঠানের স্টোর রুম থেকে ওজন ছাড়া এক পিকআপ বই বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার বেশ কিছুদিন আগে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে বহিরাগত ঐ কাগজ ব্যবসায়ীর কাছে বইগুলি বিক্রি করেন। তিনি মাদ্রাসায় না থাকাকালীন বহিরাগত ঐ কাগজ ব্যবসায়ী বই গুলি নিতে আসলে মুঠোফোনে সহকারী অধ্যাপক এম এম জামিরুল ইসলামকে বই  সরবরাহ করতে বলেন। তিনি দায়িত্ব নিতে অস্বিকার করেন। পরবর্তীতে মাদ্রাসার মালী হাফিজুর রহমানের সহায়তায় স্টোর রুম থেকে ওজন ছাড়া বই এর বান্ডিল গুলি সরবরাহ করা হয়। ঢাকা থেকে আসা ঐ ক্রেতা তড়িঘড়ি করে  বই বান্ডিল ঢাকা মেট্রো – ২০ঃ২৪৬৮ নং পিক আপে লোড দিয়ে মাদ্রাসা চত্ত্বর ত্যাগ করে। এ মাদ্রাসায় প্রতিবছর চাহিদার চেয়ে বেশি বই নেয়া হয়। যথাযথ ছাত্র ছাত্রী না থাকায় বই থেকে যায়। অধ্যক্ষ অতিরিক্ত বই ফেরত না দিয়ে বিক্রি  করার উদ্দেশ্যে স্টোর রুমে জমা রাখেন। বই বিক্রির বিষয়ে সরকারি কোন অনুমোদন আছে কিনা সহকারি অধ্যাপকের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি ভাল জানি না অধ্যক্ষ সাহেব বলতে পারবেন কিন্তু মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষের দেখা পাওয়া যায় নি।

উল্লেখ্য, তিনি ইতিপূর্বে একাধিক দূর্ণীতির অভিযোগে সাময়িক বহিস্কার হন এবং আত্মসাতকৃত টাকা ফেরত দিয়ে স্বপদে পুনঃবহাল হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT