পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদান, প্রথম কিস্তির চেক হস্তান্তর
প্রকাশিত সময় :
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১৪
পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য খুলনা জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার খুলনা জেলা পরিষদ কার্যালয়ে এ চেক প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। প্রেসক্লাবের পক্ষ থেকে চেক গ্রহণ করেন সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার। দীর্ঘদিন ধরে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত কিছু সমস্যা ছিল। জেলা পরিষদের এই বরাদ্দের ফলে প্রেসক্লাবের পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে নতুন সুযোগ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরাদ্দের অর্থে উন্নয়ন কাজ শেষ হলে সাংবাদিকদের কাজের পরিবেশ আরও সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। এজন্য জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
Leave a Reply