মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনপূর্ব সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সমিতি ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কিশোরী মোহন মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. উত্তম কুমার সানা ও অ্যাড. শরিফা খাতুনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন, সিনিয়র আইনজীবী গাজী আব্দুস সবুর। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং সমিতির সদস্যদের দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেন। নির্বাচনে অংশরত প্রার্থীদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন সভাপতি প্রার্থী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জি এম আব্দুস সাত্তার, মো. আব্দুল মজিদ গাজী ও প্রশান্ত কুমার মন্ডল। সহ-সভাপতি প্রার্থী মো. আব্দুল মালেক, মো. আমিনুল ইসলাম ও জি এম আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী জি এম আককাছ আলী ও অনাদি কৃষ্ণ মন্ডল, যুগ্ম সম্পাদক প্রার্থী মো. একরামুল হক বিশ্বাস ও কাজী সাইফুল ইসলাম,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী: মো. মনিরুল ইসলাম ও মো. সাইদুর রহমান মিঠু, লাইব্রেরি সম্পাদক প্রার্থী রেহানা পারভীন ও রাসনা শারমীন  সদস্য প্রার্থী মো. মোহতাসিম বিল্লাহ, সরদার সুবেহ সাদিক, মো. সাইফুদ্দিন ও এম আশিক আহমেদ। এছাড়া সভায় সমিতির অন্যান্য আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাড. সমীর কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, পরিমল চন্দ্র সরকার, পঙ্কজ কুমার ধর, চিত্তরঞ্জন সরকার, এস এম মোজাফ্ফর হাসান, প্রধীশ হালদার, সুকল্যাণ সানা, অরুণ কুমার মন্ডল, মো. শফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, অজিত কুমার মন্ডল, অবনী মোহন সানা, অজিৎ কুমার সরকার, মো. বেলাল উদ্দীন, দিপঙ্কর কুমার সাহা, শেখ বারিকুল ইসলাম, শংকর কুমার ঢালী, নজির আহম্মদ, রেখা রানী বিশ্বাস, সঞ্জয় মন্ডল, মো. আব্দুর রাজ্জাক, এস এম মুজিবর রহমান, জান্নাতুল ফেরদৌস রাখী, সমরেশ মন্ডল, বিজয় কৃষ্ণ মন্ডল, মলয় কান্তি মন্ডল, আবু হানিফ ও ইব্রাহীম হোসেনসহ আরও অনেকে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওই দিন বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাড. এ টি এম নাদিরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT