
সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভুগতে থাকা বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি। উপকূলীয় জেলাগুলোতে জলবায়ুর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। আগের থেকে অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানছে। একটি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই অন্য একটি দুর্যোগ আঘাত হানছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলীয় জেলাগুলো এককথায় ধুঁকছে। উপকূলীয় জীবনব্যবস্থা এলোমেলো করে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব। উপকূলের শিশুদের জীবন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে সেই ভবিষ্যৎ শিশুদের জীবন এখন এলোমেলো। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপদাহ, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জীবনব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব পড়েছে অনেক আগে থেকেই। উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে উপকূলের লাখ লাখ পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে, কাজ হারিয়েছে। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট চরম আকার ধারণ করেছে। পানির স্তর অনেক নিচে নেমে গেছে। অর্থ দিয়েও বিশুদ্ধ পানি মিলছে না। উপকূলের বিভিন্ন এলাকায় লোনা পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। প্রাকৃতিক দুর্যোগে উপকূলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নদীভাঙনের কবলে পড়ে হারিয়ে গেছে। উপকূলে জীবনযাত্রার খরচ এখন আগের থেকে বেড়েছে। বিপরীতে তাদের আয়ের উৎস দিন দিন সংকুচিত হয়েছে এবং হচ্ছে।
জাতিসংঘের শিশু তহবিল ‘ইউনিসেফে’র ২০১৯ সালের এক প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায় ২ কোটি শিশুর জীবন ও ভবিষ্যৎ হুমকির মুখে। ইউনিসেফের ২০২১ সালের অন্য আরেক প্রতিবেদন মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হওয়া অত্যন্ত ঝুঁকিতে থাকা ৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫তম। উপকূলের শিশুদের জীবন দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জলবায়ু উদ্বাস্তু হয়ে হাজার হাজার পরিবার শহরে পাড়ি জমাচ্ছে। অর্থকষ্টে ভুগতে থাকা উপকূলের বহু পরিবার সর্বস্বান্ত হয়ে জীবনের তাগিদে বাধ্য হচ্ছে শহরে আসতে। উপকূলে মানুষের কাজ কমে যাচ্ছে, জীবনযাত্রার খরচ বাড়ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে মাত্রাতিরিক্ত ব্যয় বাড়ছে। পরিসংখ্যান বলছে, অন্যসব জেলায় জনসংখ্যা বাড়লেও উপকূলের জেলাগুলোতে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনায় জনসংখ্যা বৃদ্ধি না পেয়ে উল্টো কমে যাচ্ছে। মাত্রাতিরিক্ত প্রাকৃতিক দুর্যোগ উপকূলের জীবনব্যবস্থায় চরম বৈষম্য তৈরি করছে। দারিদ্র্য বেড়ে যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের শিশুরা যে সুযোগ-সুবিধা নিয়ে বড় হচ্ছে উপকূলের শিশুরা সেসব থেকে বঞ্চিত হচ্ছে। জলবায়ু সমস্যাগ্রস্ত পরিবারগুলো তাদের সন্তানদের পেছনে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে ব্যর্থ হচ্ছে। ফলে উপকূলের শিশুরা অপুষ্টি নিয়ে বড় হচ্ছে। বিশুদ্ধ পানি সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে উপকূলের হাজার হাজার শিশু রোগগ্রস্ত হয়ে জীবন কাটাচ্ছে। অর্থকষ্টে ভুগতে থাকা উপকূলের বহু পরিবার তাদের শিশু সন্তানদের লেখাপড়া বাদ দিয়ে কাজে লাগিয়ে দিচ্ছে। অনেক পরিবার তাদের মেয়েদের কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। শিশুশ্রম, বাল্যবিবাহ খারাপ জেনেও শুধু বেঁচে থাকার জন্য পরিবারগুলো এসব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে! জলবায়ু উদ্বাস্তু হয়ে শহরে পাড়ি জমানো পরিবারগুলোর অবস্থা আরও খারাপ। শহরের বস্তিতে কিংবা রেললাইনে ঠাঁই নেওয়া এসব পরিবারের শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলছে। পড়ালেখা বাদ দিয়ে শিশুরা দোকান, কারখানাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যোগ দিচ্ছে। শহরে এসে অনেকে স্থানীয় বিদ্যালয়ে ভর্তি হলেও জলবায়ু উদ্বাস্তু বেশিরভাগ শিশু শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হার মেনে বিপথে চলে যাচ্ছে। পিতামাতার হাতে টাকা না থাকলে আর শিশুর পেটে ক্ষুধা থাকলে যা হবার তাই হচ্ছে। উপকূলের প্রতিবন্ধী শিশুদের অবস্থা তো আরও খারাপ। যেখানে জলবায়ু দুর্যোগের শিকার হওয়া পরিবারগুলোর সাধারণ শিশুদের জীবন অগোছালো সেখানে প্রতিবন্ধী শিশুদের জীবনধারণের অবস্থা সহজে অনুমেয়।
বছরের পর বছর মাত্রাতিরিক্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া উপকূলীয় অঞ্চল নিয়ে আলাদাভাবে ভাবার সময় এসেছে। দেশের অন্যান্য অঞ্চলের থেকে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির এ উপকূলীয় অঞ্চলে ভবিষ্যতের শিশুদের কথা ভেবে হলেও আলাদাভাবে নজর দিতে হবে। জলবায়ু সমস্যায় জর্জরিত হয়ে উপকূলের মানুষ এখন উপকূলে থাকতে চাচ্ছে না। আবার শহরে পাড়ি জমানো উপকূলের মানুষ শহরে আসলেই যে সমস্যার সমাধান হচ্ছে তাও নয়। শহরে মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপ তৈরি হচ্ছে। দুর্যোগে বিপর্যস্ত উপকূলে সমস্যা ও বৈষম্য এভাবে বাড়তে থাকলে উপকূলীয় জনপদ একসময় জনশূন্য হয়ে পড়বে। দেশের একটি অংশ অর্থাৎ উপকূলীয় শিশুদের টেকসই ও উন্নত জীবন ব্যতিরেকে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন প্রাকৃতিক দুর্যোগ বাড়বে এটা ধরে নিয়েই উপকূলীয় জনপদে জীবনব্যবস্থা সাজাতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো তথা অভিযোজন কর্মসূচির আওতায় বিশেষ বরাদ্দ বাড়াতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করতে হবে। করোনাকালে এমনিতেই গরিব মানুষের জীবনব্যবস্থায় নৈতিবাচক প্রভাব তার উপর আবার মাত্রাতিরিক্ত প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদের জীবনধারা বিপর্যস্ত। উপকূলীয় জনপদে জীবনব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে ও শিশুবান্ধব সহায়ক পরিবেশ বজায় রাখার জন্য সুযোগ-সুবিধা বাড়ানো ও টেকসই পরিকল্পনা করতে হবে। কেননা, উপকূলের শিশুদের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারলে আগামীর উন্নত বাংলাদেশ সম্ভব নয়।জলবায়ু পরিবর্তন সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। অতিবৃষ্টি, খরা, দাবানল তীব্র আকার ধারণ করেছে। বহু দেশ এখন রীতিমতো উদ্বেগ-উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে। আর এর যে নেতিবাচক ফল তৈরি হচ্ছে তার মধ্যে শিশুস্বাস্হে্যর বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুর পুষ্টির জন্য জলবায়ু পরিবর্তন বড় হুমকি। জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের কারণে বাংলাদেশে চরম অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বাড়ছে। উপযুর্পরি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দারিদ্র্যের মধ্যে বসবাস করা পরিবারগুলো সংকটের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। বহু পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙনের কবলে পড়ে। জলবায়ু পরিবর্তনের সমস্যা তো আছেই, এর মধ্যে আবার করোনা মহামারিকালে কাজ হারিয়ে অগণিত পরিবার নতুন করে দরিদ্র হয়ে পড়েছে। এছাড়া দেশে দেশে মাত্রাতিরিক্ত মূল্যস্ফীতির কারণে দারিদ্র্যের মধ্যে বসবাস করা পরিবারগুলো নতুন করে পড়েছে মহাসংকটে। সাধারণভাবে নিম্নমধ্যবিত্ত একটা পরিবারের উপার্জনকারী ব্যক্তির সংখ্যা যদি মাত্র একজন হয় ও পরিবারের সদস্যসংখ্যা চার কিংবা তারও বেশি হয় সেসব পরিবারের সদস্যদের প্রতিদিন পরিপূর্ণ ক্যালরি গ্রহণ করা সম্ভব নাও হতে পারে! বয়সভেদে শিশুর ক্যালরি গ্রহণের মাত্রা ঠিক না থাকলে সাধারণভাবে তা অপুষ্টি হিসেবে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের শিকার হয়ে উপকূলের হাজার হাজার পরিবার উঁচু বেড়িবাঁধের ওপর বসবাস করছে। রয়েছে বাঁধ ভাঙার ভয়! ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাড়িঘর হারিয়ে দরিদ্র পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এসব পরিবারের সদস্যরা শিশুদের পুষ্টি কী জিনিস তাই-ই হয়তো জানে না! আর জানলেও দারিদ্র্যের কবলে পড়া এসব পরিবারের শিশুরা পুষ্টি পায় না ন্যূনতম।
সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালীর বহু গ্রাম প্রতিদিন জোয়ারের সময় পানিতে তলিয়ে যায়। এসব গ্রাম জলবায়ু পরিবর্তনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। উপকূলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন সমস্যা মোকাবিলা করে নিজেরাই কোনোমতে জীবন নির্বাহ করছে। প্রাকৃতিক দুর্যোগ তাদের পিছু ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার আলাদা করে শিশুর জন্য কখনো ভাবে না! শিশুর পুষ্টি নিয়ে দরিদ্র পরিবারের সদস্যদের হয়তো কোনো ধারণাই নেই! সবচেয়ে বড় কথা, জলবায়ু পরিবর্তনে একটার পর একটা দুর্যোগের শিকার ও করোনা মহামারির বাস্তবতায় আয়-রোজগার কমে যাওয়ার দরুন পরিবারের সদস্যদের পুষ্টি নিয়ে ভাবার সময় কোথায়! নতুন বিপদ হিসেবে হাজির হয়েছে মূল্যস্ফীতি। পরিবর্তনশীল বাস্তবতায় যেখানে মেপে মেপে পা ফেলতে হচ্ছে সেখানে পুষ্টির দিকে নজর দেওয়া কি সম্ভব? ফলে উপকূলবতীর্ অঞ্চলসমূহে দারিদ্রে্যর সংখ্যা বাড়ছে। দরিদ্র পরিবারের হাজার হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে। উপকূলের বহু দরিদ্র পরিবার জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে পরিবার-পরিজন নিয়ে শহরে পাড়ি জমাচ্ছে। ঠাঁই নিচ্ছে শহরের কোনো বস্তিতে, নদীর তীরে বেড়িবাঁধে কিংবা রেললাইনের পাশে। নিজেরাই যেখানে জীবনযাপন ও খাদ্যের জোগাড় করতে ক্লান্ত সেখানে পরিবারের শিশুদের পুষ্টির চিন্তা করা রসিকতা ছাড়া আর কী! বন্যা, খরা, নদীভাঙনের কারণে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি তাদের পরিবারের শিশুরাও চরম অপুষ্টিতে ভুগছে। দারিদ্র্যের সঙ্গে অপুষ্টির সম্পর্ক বিদ্যমান। অপুষ্টির প্রধান কারণ দারিদ্র্য। তবে অন্যভাবে চিন্তা করলে পরিবারের সদস্যদের পুষ্টিজ্ঞান না থাকলেও শিশুরা অপুষ্টির শিকার হয়। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূল অঞ্চলের হাজার হাজার পরিবার দরিদ্র হয়েছে এবং এ ধারা অব্যাহত রয়েছে। উপকূলবর্তী জেলাসমূহে দারিদ্র্য বেশি, ঠিক সেই কারণেই উপকূলের শিশুরা অপুষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেও বেশি। পরিবারের আয় কমে গেলে শিশুরা অপুষ্টির শিকার হবে—এটাই স্বাভাবিক! বোধ করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সহসাই কাটবে না। ফলে চরম অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বাড়তেই থাকবে! ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ২ কোটি শিশু জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী তীব্রতর অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ উপরের সারিতে। বিশ্ব স্বাস্হ্য সংস্হা (উব্লিউএইচও) মতে, মারাত্মক তীব্র অপুষ্টি পাঁচ বছর বয়সি শিশুদের মৃতু্যর প্রধান কারণ। সংস্হার মতে, প্রতিবছর সারা বিশ্বে ২ কোটি শিশু তীব্র অপুষ্টিতে ভোগে। আর ১০ লাখের মতো শিশুর মৃত্যু হয়। এসব শিশুর অধিকাংশই দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাসিন্দা।
স্বাস্হ্য অধিদপ্তরের আওতাধীন জনস্বাস্হ্য পুষ্টি প্রতিষ্ঠানের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর (২০২১) দেশের হাসপাতালগুলোয় তীব্রতম অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশের হাসপাতালগুলোয় চিকিত্সা নিতে আসা তীব্রতম অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বেড়েছে আগের বছরের তুলনায় ৭২ শতাংশের বেশি। পুরো দেশের অবস্হা যখন এই, তখন উপকূলের অবস্হা সহজে অনুধাবনযোগ্য। উপকূলের মানুষের উপর জলবায়ু পরিবর্তনের আঘাত যেমন বেশি তেমনি সেখানে কাজের ক্ষেত্র কম, দারিদ্র্য বেশি। উপকূলের শিশুরা অপুষ্টিতে ভুগছেও বেশি। সাধারণভাবে শিশুর অপুষ্টি খালি চোখে দেখা যায় না। দীর্ঘমেয়াদি অপুষ্টি কিংবা তীব্রতর অপুষ্টির শিকার হলে শিশুর মৃতু্য পর্যন্ত হতে পারে। অপুষ্টি আবার তিন ধরনের হয়ে থাকে—সাধারণ অপুষ্টি, অনুপুষ্টির অভাবজনিত অপুষ্টি ও পুষ্টির ভারসাম্যহীনতাজনিত অপুষ্টি। অপুষ্টির নির্দেশক হলো ওজন, উচ্চতা ও বয়স। উচ্চতা ও ওজনের ভারসাম্য ঠিক না থাকলে বুঝতে হবে শিশু অপুষ্টিতে ভুগছে। বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো থেকে ‘বাংলাদেশের অপুষ্টি মানচিত্র-২০১৯’ প্রকাশিত তথ্যেও শিশুর অপুষ্টির চিত্র ফুটে উঠেছে। ইউনিসেফের তথ্যমতে, পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে খর্বকায় ২৮ ভাগ এবং কৃশকায় ১০ ভাগ।
অপুষ্টি শিশুর বুদ্ধি ও বিকাশকে বাধাগ্রস্ত করে। দীর্ঘমেয়াদি অপুষ্টি শিশুর প্রতিবন্ধিতার দিকেও ঠেলে দিতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুর উচ্চতা কম হয়, শুকনা হয়, পাতলা হয় ও রক্তশূন্যতায় ভোগে। অপুষ্টিতে ভোগা শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও নানা জটিলতা দেখা দেয়। দেশের শিশুদের বিশাল একটি অংশ বিশেষ করে উপকূলের শিশুদের অপুষ্টিতে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর অপুষ্টি বিপর্যয়ে রূপ নেওয়ার আগেই টেকসই ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ জরুরি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব যদি না থাকত তাহলে শিশুদের অপুষ্টির মতো ভয়াবহ চিত্র দেখতে হতো না। জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন করেই টিকে থাকার সময় হয়েছে। উপকূলে শিশুর পুষ্টিহীনতা দূর করতে পরিবারের অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট খাতে বিশেষ বরাদ্দ রাখতে হবে। উপকূলবাসীর জীবনমানের উন্নয়নে সামাজিক কর্মসূচির আওতায় ভিন্ন প্রকল্পে দারিদ্র্য দূর করার ব্যবস্হা রাখা দরকার। জলবায়ুগত সমস্যা যত কম হবে, দারিদ্র্য তত হ্রাস পাবে। শিশুর পুষ্টিহীনতা তত বেশি দূর হবে।সাতক্ষীরা: আগস্টের প্রথম সপ্তাহের এক বর্ষামুখর সকালে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকে আড়াই বছরের মেয়ে জান্নাতুল মাওয়াকে নিয়ে স্বাস্থ্য সেবা নিতে আসেন হরিসখালী গ্রামের ইটভাটা শ্রমিক আল মামুন শেখের স্ত্রী তানিয়া খাতুন (১৯)।
সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তানিয়া ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকে আগের বেশ কয়েকবার এসেছেন।
মাঝে মাঝেই তাকে ফলোআপের জন্য আসতে হয় স্বাস্থ্য কেন্দ্রটিতে। কারণ তার মেয়ে জান্নাতুল অপুষ্টিতে ভুগছে।
কিছুদিন পরপরই অসুস্থ হয়ে পড়ে সে। বয়স অনুযায়ী বাড়ছে না তার ওজনও।
শরীরে রয়েছে রক্ত স্বল্পতা।
স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে জান্নাতুলের অপুষ্টি দূরীকরণের নানা পরামর্শও যখন কাজে আসছিল না, তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন ডুমুরিয়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) হেলেনা বিলকিস।
তিনি দীর্ঘ ১৫ বছর ধরে কমিউনিটি ক্লিনিকটিতে সেবা দিচ্ছেন।
তানিয়া খাতুন জানান, গর্ভাবস্থায় তিনি অত্যন্ত দুর্বলতা অনুভব করতেন, একটু হেঁটে চলে বেড়াতে গেলে তার গা-মাথা ঘুরতো। যার ধারাবাহিকতা ছিল সন্তান জন্মদানের পরও। এ অবস্থার কারণে মেয়েকে নিয়মিত বুকের দুধও খাওয়াতে পারতেন না তিনি।
কয়েকজন রোগী দেখার পর হেলেনা বিলকিস যখন কিছুটা চাপমুক্ত হন, তখন জান্নাতুলের প্রসঙ্গ তুলতেই বলেন, মা-ই যদি অপুষ্টিতে ভোগে, সন্তানের কি হবে?
এসময় তিনি রেজিস্ট্রার বের করে গর্ভাবস্থায়ও যে তানিয়া খাতুন অপুষ্টি ও অ্যানিমিয়ায় (রক্ত স্বল্পতা) ভুগছিলেন, তা নিশ্চিত করেন।
হেলেনা বিলকিস বলেন, উপকূলের গর্ভবতী মায়েদের বেশির ভাগই অপুষ্টির শিকার ও রক্ত স্বল্পতায় ভুগছেন।
একই সময়ে বেশ আক্ষেপের সঙ্গে তিনি বলেন, লবণাক্ততার প্রকোপ যতই বাড়ছে, ততই সুপেয় পানির সংকট ও পুষ্টিকর খাদ্যের উৎস কমছে। যা মা ও শিশুদের অপুষ্টির প্রধান কারণ।
শুধু ওষুধ (আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম…) দিয়ে তো আর পুরোটা কাভার করা যাবে না, যোগ করেন হেলেনা।
হেলেনার কথার সূত্র ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিশুদের তিন বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৩ সালে চিকিৎসা নেওয়া শিশুদের ১৩ দশমিক ৬২ শতাংশ, ২০২৪ সালে চিকিৎসা নেওয়া শিশুদের ১৭ দশমিক ৮৩ শতাংশ ও ২০২৫ সালে চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে ২৪ দশমিক ৩৮ শতাংশ অপুষ্টি ও রক্ত স্বল্পতার শিকার।
বাড়ছে লবণাক্ততা, কমছে খাদ্য বৈচিত্র্য
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের আটির উপরে মো. আবু মুছা ও আমেনা খাতুন দম্পতির বাস। গত ২৫ মে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আমেনা খাতুন। কিন্তু সন্তান জন্মদানের সময় পরিস্থিতি মোটেও সুখকর ছিল না ভ্যানচালক আবু মুছার পরিবারের জন্য। রক্ত স্বল্পতা ও অপুষ্টিজনিত কারণে সম্ভাব্য সময়ের প্রায় এক মাস আগেই সন্তান জন্ম দেন আমেনা। জন্মদানের সময় সাত ব্যাগ রক্ত দিতে হয় তার শরীরে। এরপর প্রায় আড়াই মাস পার হলেও এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি আমেনা। প্রায়ই অসুস্থ হয়ে পড়ায় নিজের সন্তানকে খাওয়াতে পারছেন না বুকের দুধও।
আবু মুছা বলেন, অনেক দূর থেকে পানি আনতে হয়। শরীরের জন্য যতটুকু পানি খাওয়া প্রয়োজন তাও কপালে জোটে না। ভ্যান চালিয়ে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার নিশ্চিত করাও কঠিন।
এসময় একই স্থানে অবস্থান করা আবু মুছার মা, ছয় ছেলে-মেয়ের জননী মনজিলা (৬০) বলেন, আগে আশপাশে যেসব শাক-সবজি ছিল, তাই খেয়েই আমরা ভালো ছিলাম। কিন্তু চারদিকে লোনা পানি উঠে এখন আর সেসব শাক সবজি হয় না।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার ক্রপ ফিজিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আকতার বলেন, উপকূলীয় এলাকায় খাদ্য বৈচিত্র্য কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততার বিস্তার। এর পাশাপাশি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অনিয়মিত বৃষ্টিপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং কৃষিজমির অবক্ষয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লবণাক্ততা বাড়ায় অনেক কৃষিজমিতে আগের মতো বিভিন্ন ধরনের ফসল, শাকসবজি, ডাল, ফল ও মসলা চাষ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় জাত সংরক্ষণ না করায় ও প্রয়োজনীয় সংখ্যক উন্নত জাত উদ্ভাবন না হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে সীমিত সংখ্যক লবণ-সহনশীল ফসলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এতে খাদ্যের বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। ফলে স্থানীয়ভাবে পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা কমে যায় এবং খাদ্যের দাম বেড়ে যায়, যা দরিদ্র পরিবারের জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণকে আরও কঠিন করে তোলে। এর সরাসরি প্রভাব পড়ে গর্ভবতী নারী, মা এবং শিশুদের ওপর, যোগ করেন তিনি।
লবণাক্ততা বিস্তারের বিষয়টি উঠে এসেছে বাংলাদেশের মাটির লবণাক্ততা মানচিত্র ২০২৪ এ। এতে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলের ১৭ লাখ ৩ হাজার ৭৫৯ হেক্টর আবাদযোগ্য জমির মধ্যে ১১ লাখ ৫৫ হাজার ৯৮০ হেক্টর জমি লবণাক্ত হয়ে গেছে (প্রায় ৬৮ শতাংশ)। ২০০৯ সালে যার পরিমাণ ছিল ১০ লাখ ৫৬ হাজার হেক্টর।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমীর মো. জাহিদ এ মানচিত্র তৈরিকারকদের টিম লিডার। তিনি বলেন, ৫১ বছরে দেশের উপকূলীয় লবণাক্ততা বিস্তারের একটি ব্যাপক কাঠামোগত পরিবর্তন ঘটে।
যেখানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা নিয়ে গঠিত খুলনা ক্লাস্টারে ১৯৭৩ সালে লবণাক্ত এলাকা প্রধানত সামান্য লবণাক্ত (এস২) মৃত্তিকা (২৫৫,২০০ হেক্টর) দ্বারা প্রভাবিত ছিল, যেখানে তীব্র (এস৩) এবং চরম (এস৪) শ্রেণিগুলো তুলনামূলকভাবে যথাক্রমে ৫৩,৩৫০ হেক্টর এবং ২০,৭০০ হেক্টরে সীমাবদ্ধ ছিল।
২০২৪ সালের মধ্যে এস২ শ্রেণিভুক্ত এলাকা সংকুচিত হয়ে ৭০,৯০০ হেক্টরে নেমে আসে। একই সঙ্গে, এস৩ মৃত্তিকা চারগুণ বেড়ে ২১৩,৩৮০ হেক্টরে পৌঁছেছে, অপরদিকে এস৪ মৃত্তিকা চারগুণেরও বেশি বেড়ে ৮৬,৪৩০ হেক্টর হয়েছে।
সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত লবণাক্ততার বিস্তার সুপেয় পানির সংকটকে যেমন প্রকট করে তুলছে, তেমনি খাদ্য বৈচিত্র্য হ্রাস ও প্রজনন স্বাস্থ্যকেও সংকটময় করে তুলছে। যা গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রণীত ন্যাশনাল অ্যাডাপটেশন প্লান বাংলাদেশে (২০২৩-২০৫০)।
একইভাবে ইন্টারন্যাশনাল জার্নাল অব রুরাল ম্যানেজমেন্ট-এ প্রকাশিত ‘জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততায় অনুপ্রবেশ এবং জীবিকার সম্পর্ক: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সাতক্ষীরা জেলার একটি সমীক্ষা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান লবণাক্ততা ২৭ শতাংশ পরিবারকে তাদের জীবিকার ধরন পরিবর্তন করতে বাধ্য করেছে। এ এলাকায় লবণ-সহনশীল ফসল চাষ একটি কার্যকর অভিযোজন ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে ফসলের ক্ষেত সরিয়ে মাছের ঘের তৈরি করা স্থানীয় সম্প্রদায়ের ওপর তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলছে না।
দেশে অপুষ্টি দূরীকরণে কিছুটা অগ্রগতি হলেও উপকূলীয় জেলাগুলোতে সুপেয় পানির সংকট, লবণাক্ততার বিস্তার, খাদ্য বৈচিত্র্য কমে যাওয়া সর্বোপরি মায়েদের রক্ত স্বল্পতা ও অপুষ্টিজনিত কারণে উল্লেখযোগ্য সংখ্যক শিশু অপুষ্টি নিয়ে জন্ম নিচ্ছে।
সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামের মাছুরা খাতুন ও নুরুল আমিন খান দম্পতির তিন বছর আট মাস বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া। আদর্শ মান অনুযায়ী তার ওজন সাড়ে ১৩ কেজি হওয়ার কথা থাকলেও অপুষ্টিজনিত কারণে তার বর্তমান ওজন নয় কেজি ৯০০ গ্রাম। তাই সন্তানের স্বাস্থ্য নিয়ে সব সময়ই চিন্তিত তারা।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসে প্রকাশিত ‘বাংলাদেশে ভঙ্গুর পরিবেশ, ঋতুচক্র এবং মাতৃ ও শিশু অপুষ্টি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলের একটি পরিবার বেশি অনুকূল অঞ্চলের একটি পরিবারের তুলনায় ১৯ শতাংশ কম আয় করে। ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন সার্ভেইল্যান্স প্রজেক্ট (এফএসএনএসপি) ডেটা থেকে পাওয়া ফলাফলে দেখা গেছে, সামগ্রিকভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বকায় এবং কৃশকায়তার হার ছিল যথাক্রমে ৩৭ শতাংশ ও ১১ দশমিক ৭ শতাংশ এবং প্রায় ২৮ ভাগ মা অপুষ্টিতে ভুগছিলেন। অপুষ্টির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য আঞ্চলিক ভিন্নতা পরিলক্ষিত হয়েছে, যেখানে হাওর অববাহিকা ও উপকূলীয় অঞ্চলে এর মাত্রা উদ্বেগজনকভাবে বেশি। এ ফলাফলগুলো বাংলাদেশে ক্ষুধা ও পুষ্টি বিষয়ক আলোচনায় ভৌগোলিক অবস্থান এবং ঋতুভিত্তিক চিন্তাভাবনাকে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা সাতক্ষীরায় সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) পরিচালিত এক গবেষণায় (২০২৫) বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য ও পুষ্টি সংকটের প্রমাণ পাওয়া গেছে। সাতক্ষীরা উপকূলের ৮২ দশমিক ৫ শতাংশ নারী নিরাপদ পানির সংকটে ভুগছেন, যা জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা ও মিঠা পানির সংকটের সরাসরি প্রভাব। ৫২ দশমিক ৭৫ শতাংশ নারী সপ্তাহে মাত্র এক-তিন দিন প্রোটিনসমৃদ্ধ খাবার (মাছ, মাংস, ডিম) খেতে পারেন, যা দীর্ঘমেয়াদে অপুষ্টির ঝুঁকি বাড়ায়। ১৫ দশমিক ৭৫ শতাংশ নারী খুব কম বা একেবারেই প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে পারেন না, যা অপুষ্টির আরও শক্তিশালী নির্দেশক। ১১ দশমিক ২৫ শতাংশ নারী দিনে মাত্র দুই বেলা খাবার খান, যা খাদ্য নিরাপত্তাহীনতার ইঙ্গিত দেয়। স্বপ্না, বয়স ১০। ৭১ নম্বর বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। শরীরে অপুষ্টির ছাপ স্পষ্ট। এ বয়সে স্বপ্নাকে আয়ের পথ ধরতে হয়েছে! দুপুর তখন ২টা। সুন্দরবনসংলগ্ন মালঞ্চ নদে পূর্ণ জোয়ার চলছে। জোয়ারের সময় বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া মালঞ্চের তীর ঘেঁষে ত্রিভুজ আকৃতির নীল রঙের নেট টানতে টানতে এগিয়ে যায় স্বপ্না। বিদ্যালয় সময়ের বাইরে সে চিংড়ির পোনা ধরে। নেট টানতে তার ইচ্ছে করে না! তবু নেট টানা এখন ওর প্রতিদিনকার রুটিনে দাঁড়িয়ে গেছে! বাবা অসুস্থ। সংসারে অভাব। নেট টেনে প্রতিদিন কত টাকা পাও?Ñ এ প্রশ্নের উত্তরে লজ্জামাখা মুখখানি তুলে এক পলক তাকিয়েই কোনো কথা না বলে নেটের ভেতর বাগদার পোনা খুঁজতে শুরু করে। নদের এপার থেকে তাকালে ওপারে সুন্দরবন অনায়াসেই দেখা যায়। তীরে দাঁড়িয়ে থাকা স্বপ্নার নানির সঙ্গে কথা বলে জানা যায়, একটি পোনার দাম ১ টাকা। কোনো দিন ৫০টি আবার ভাগ্য ভালো থাকলে কোনো দিন ২০০টিও পোনা পায় স্বপ্না। স্বপ্নাদের লোনা পানির ভয় নেই! সংসারের অভাবের ভয় লবণাক্ত পানিতে নারীদের শারীরিক ক্ষতিকেও যেন হার মানিয়েছে!
সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামে স্বপ্নার বাড়ি। এলাকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। মালঞ্চ নদে জোয়ার এলেই যেন জেগে ওঠে শিশু-কিশোর বয়সের ছেলেপুলে! জোয়ারে সুন্দরবন তলিয়ে যায়। এ সময় ছোট ছোট ডিঙি, জাল, নেট আর আটল (কাঁকড়া ধরার যন্ত্র) নিয়ে ছোটবড় সবাই বেরিয়ে পড়ে সাদা মাছ, কাঁকড়া, চিংড়ির রেণু সংগ্রহে। সংসারে অভাব-অনটন এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। মাছ ধরা বাদে উল্লেখযোগ্য কোনো কর্মসংস্থান নেই। তাই লেখাপড়ার চেয়ে ছোটবেলায় বাপদাদার পুরাতন পেশা মাছ ধরার ওপর গুরুত্ব দেওয়া হয় বেশি!
মালঞ্চের পাড় ধরে হাঁটতে হাঁটতে দেখা হয় মিয়ারাজের সঙ্গে। মাকে নিয়ে দোকানে খাবার কিনতে এসেছে আট বছরের মিয়ারাজ। তুমি স্কুলে যাও?Ñ এ প্রশ্নের উত্তরে মায়ের আঁচলের নিচে হাসিমাখা মুখ লুকায় ও। মিয়ারাজের মা রহিমা (৩২) জানান, স্কুলে ভর্তি হলেও মিয়ারাজ স্কুলে যায় না। ছেলের লেখাপড়া নিয়ে অতটা চিন্তিত নন মা। তিনি আক্ষেপ করে বলেন, ‘লেখাপড়া শিখে কী হবে? চাকরি নাই।
Leave a Reply