মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

সাতক্ষীরায় সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ পড়েছেন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করতে গিয়ে আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত হোসেন (১৬)।
অসুস্থ দুজন হলেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ও জামাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার কাজ চলছিল। এ সময় প্রথমে রাজমিস্ত্রি মহানন্দ সরকার ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ভেতর থেকে তাঁর চিৎকার শুনে পাশে থাকা স্কুলছাত্র আরাফাত তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকে নামেন। কিন্তু ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে দুজনই অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে তাঁদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে হোসেন আলী ও জামাল হোসেনসহ কয়েকজন ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা ট্যাংকের ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে নিজেরাও অসুস্থ হয়ে পড়েন।
 ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সালমান হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন জামাল হোসেন এর অবস্থা আশংকাজনক। তবে তার চিকিৎসা চলছে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুজনের মরা দেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান এঘনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে এমন প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT