শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১২ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: বাগেরহাটের রামপালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রোনশেন মিরাখালী এলাকায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রোনশেন মিরাখালী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়দের কেউই তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন ,কেউ ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারলে অথবা কোনো নিখোঁজ তরুণীর সঙ্গে মরদেহটির মিল খুঁজে পেলে রামপাল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT