শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

রামপালে যৌখালি নদী হুমকির মুখে

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: দখল -দুষন আর পোল্ডার অব্যবস্থাপনা কারনে রামপালে একটি নদী হুমকির মুখে পড়েছে। নদীটি মোংলা-ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ-চ্যানেলের সাথে সরাসরি যুক্ত । আনুমানিক ১২ কলোমিটার দৈর্ঘের এ নদীর ৭ কিলোমিটার নদী পথ পলি জমে ভরাট হয়েযা ওয়ায় ওই সাত কিলোমিটারে নৌ-চলাচল বন্ধ রয়েছে প্রায় ৪০ বছর।
জানা গেছে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড বিগত ১৯৮২ সালে রামপালের ফয়লাহাটে ৩৪/২ নামক একটি পোল্ডার নির্মান করে। ওই পোল্ডারের আওতায় রামপাল উপজেলার দুটি ইউনিয়ন সহ বাগেরহাট সদর ও ফকিরহাটের কয়েকটি এলাকা সংযুক্ত করাহয়। পোল্ডার নির্মানের পর পোল্ডার পরিচালনার জন্য নিয়োজিত করা হয়নি কোনো কেয়ার টেকার। এরফলে শুরু থেকে পোল্ডারটি এক রকম হ-য-ব-র-ল অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। আরফলে পোল্ডাওে আওতায় থাকা বিশাল জনগোষ্ঠি সুফল পাচ্ছে না। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ। পোল্ডারের অভ্যন্তরে যৌখালিনদী পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানির ধারন ক্ষমতা হারিয়ে ফেলেছে। পোল্ডারের অভ্যন্তরে নদী ভরাট জায়গা এক শ্রেনির দখলে চলে গেছে। তারা বেড়ি বাধ দিয়ে চিংড়ি চাষ করছে।
ঊর্ষা মৌসুমে পোল্ডার নিয়মিত খুলে পানি সরবরাহ তেমন করা হয় না। পোল্ডার উম্মুক্ত করে পানি সরবরাহের গতি না বাড়ানোর কারনে পোল্ডারের বাইরে দাউদখালি নদী হুমকির মুখে পড়েছে।ফয়লাহাট থেকে মোংলা-ঘষিয়া খালি আন্তর্জাতিক নৌ- চ্যানেল পর্যন্ত ৬ কিলোমিটার নদী পথ পলিজমে ভরাট হওয়ায় আশংকায় রয়েছে। এ ছয় কিলোমিটার নদী মোংলা- ঘষিয়াখালি আন্তর্জাতিক নৌ-চ্যানেলে যুক্ত হয়েছে। ২০১২ সালে এ নদী খননের পর ছোট- মাঝারী ধরনের নৌ যান চলাচল শুরু করলেও ধীরেধীরে নাব্যতা সংকটের মুখে পড়ে। এখন সব ধরনের নৌ-চলাচল প্রায় বন্ধহয়ে পড়েছে। জোয়ারের পানিন দীর মধ্যে সীমাবদ্ধ থাকায় ধীরেধীরে পালি জমে নদীর তলদেশ ভরাট হয়ে থাকে। এখন ভাটার সময় কোথাও কোথাও কোমর পানিও থাকেনা।
স্থানীয়রা জানান এ নদীর সকুর হাটবাজার থেতে বাগেরহাটের চৌর মাহনা নদী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার নদী পথ পলি জমে একেবারেই ভরাটহয়ে গেছে। এ নদী দিয়ে এক সময় নৌপথে সরাসরি জেলা শহর বাগেরহাটের সাথে নৌ বানিজ্য ছিল। আনুমানিক ৪০ বছর এ নদীতে নৌ চলাচল বন্ধ রয়েছে। ভরাট হয়ে যাওয়ায় এ নদী এখন শীর্ণকায় একটি খালের মতো হয়ে গেছে। জোয়ার ভাটার হয় না। ভরাট হওয়া নদীর দুইপাড়ের জায়গা এক শ্রেনির বাসিন্দা রা দখলে নিয়ে বাড়ি-ঘর নির্মান করে বসবাসের পাশাপাশি চিংড়ি ঘের করছে। এভাবে প্রায় ছয় কিলোমিটার নদী পথ এখন বেদখল হয়ে গেছে। স্থানীয় মানুষ বলছে এ ৬কিলোমিটার নৌপথ খনন করে নৌ চলাচলের উপযোগী করে তুলতে পারলে এ এলাকার ব্যবসা বানিজ্য আগের মতো ফিরে আসার পাশাপাশি ফিরে আসবে নদীর যৌবন।
নদী নিয়ে কাজ করেন এ এলাকার বিশিষ্ট ব্যক্তি এড, শেখ মহিউদ্দিন। তিনি বলেন দাউদ খালি নদী বাঁচাতে হলে যৌখালি পোল্ডার সচল করতে হবে। ফয়লাহাটের যৗখালি পোল্ডারটি পানি উন্নয়ন বোর্ড গুরুত্ব দিচ্ছে না। পোল্ডার পরিচালনার জন্য কোনো কেয়ার টেকার নিয়োজিত করাহয় নি। এর ফলের স্থানীয় লোকজন ইচ্ছা মতো পোল্ডারটি পরিচালনা করছে।এতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা থাকছে না। পানি উন্নয়ন বোর্ড পোল্ডার নির্মান করে পরিচালনার জন্য স্থায়ী কোনো কেয়ার টেকারনা দেয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল পরিচালনা করছে। এতে পোল্ডারের সুবিধা পাচ্ছেনা সাধারন মানুষ। নিয়মিত পোল্ডার পরিচালনানা থাকায় দাউদ খালি নদীর তলদেশে পলি জমেভ রাট হচ্ছে। তিনি এ ব্যপারে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ঢের হস্তক্ষেপ কামনা করছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের এসও সুমনা হক জানান আপাতত নদী খরনের কোনো পরিকল্পনা নেই।ফয়লা হাটের ৩৪/২ পোল্ডার পরিচালনার জন্য আমরা স্থানীয়ভাবে এক ব্যক্তির উপর দায়িত দিয়েছি। তিনি দেখাশুনা করছে। লোকবল সংকটের কারনে আমরা স্থায়ীভাবে কেয়ারটেকার নিয়োগ দিতে পারছি না। নদীখালে কোনো প্রতিবন্ধকতা থাকলে আমরা খুজে বেরকরে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT