মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

খুলনায় একই নামের নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার ও মিথ্যা মামলায় আসামি

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : খুলনায় একই নামের বিভ্রান্তিতে নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় আসামি করায় প্রশাসনের দায়িত্বহীনতার প্রতিবাদ এবং প্রকৃত আসামিকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী সোহানুর রহমান মিরাজের পক্ষে বোন মিসেস আসমা খাতুন।

লিখিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ভাই সোহানুর রহমান মিরাজকে একটি মামলায় ভুল পরিচয়ের ভিত্তিতে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় তারা চরম হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা, সঠিক তদন্ত এবং আমার নির্দোষ ভাইয়ের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

কয়েক মাস আগে বরিশালে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাত দল একটি স্যামসাং কোম্পানির মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে খুলনার বাগমারা এলাকার সবেদাতলা নিবাসী মো. মিরাজ নামের এক ব্যক্তি চুরি হওয়া মোবাইল ফোনটি খুলনার শিমুল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন।

মোবাইল ফোনটির অবস্থান শনাক্তের মাধ্যমে খুলনার এসআরবি-৬ শিমুলকে আটক করে। আটকের পর শিমুল প্রশাসনকে জানান, তিনি মিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনটি কিনেছেন এবং প্রয়োজন হলে তাকে শনাক্ত করে দিতে পারবেন। কিন্তু তার দেওয়া তথ্য অনুযায়ী প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করার পরিবর্তে তাকে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী সময়ে প্রশাসন প্রকৃত অভিযুক্ত মিরাজকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালায়। এ সময় তার ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করতে গিয়ে তথ্যদাতার দেওয়া ভুল নম্বরের কারণে ভাই সোহানুর রহমান মিরাজের মোবাইল নম্বর প্রশাসনের হাতে পৌঁছে যায়।

এরপর এ বছরের ১৯ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানার নির্দেশে এসআরবি-৬ প্রকৃত অভিযুক্ত মিরাজকে গ্রেপ্তার না করে ভাই সোহানুর রহমান মিরাজকে গ্রেপ্তার করে।

তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত

করা হয়। এমনকি তারা ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করে। ভাইয়ের নাম, বয়স, পিতার নাম, মাতার নাম ও ঠিকানার সঙ্গে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিচয়ের কোনো মিল নেই।

অন্যদিকে, প্রকৃত অভিযুক্ত মিরাজের ঠিকানা হিসেবে বাগমারা এলাকার সবেদাতলার কথা উল্লেখ রয়েছে। অথচ পরিচয় ও ঠিকানার এই সুস্পষ্ট পার্থক্য তুলে ধরার পরও অভিযোগ যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তার ভাইকে প্রথমে হরিণটানা থানায় নেওয়া হয়। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশের সদস্যরা তাকে পিরোজপুরে নিয়ে যান এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এমনকি তার বিরুদ্ধে রিমান্ডের আবেদনও করা হয়েছে।

একই নামের দুই ব্যক্তির মধ্যে পরিচয় যাচাই না করে কীভাবে একজন নির্দোষ মানুষকে গ্রেপ্তার করা হলো ? জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা যাচাই করা কি প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে না ?

এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছেন ভাই সোহানুর রহমান মিরাজ। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতও নন। প্রকৃত অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে তথ্য রয়েছে, সে অনুযায়ী তিনি এখনো খুলনার বাগমারা এলাকার সবেদাতলায় অবস্থান করছেন। অথচ তাকে গ্রেপ্তারের পরিবর্তে ভাইকে কারাগারে থাকতে হচ্ছে।

প্রকৃত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের ক্ষেত্রে এত গাফিলতি কেন? নিরপরাধ একজন মানুষকে এভাবে হয়রানির শিকার হতে হবে কেন?

প্রশাসনের কাছে জানতে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT