
যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৪-৫টি মুদি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া এগারোটার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নে যশোর-নড়াইল মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে আসাদুজ্জামান (৪৮) নামে এক ব্যবসায়ীর দোকানসহ আশপাশের আরও ৩-৪টি দোকান পুড়ে যায়। তিনি দরাজহাট গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন,এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply