সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাঘারপাড়ায় আগুনে পুড়ল ৫টি মুদি দোকান, ক্ষতি ৯০ লাখ টাকা খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ যশোরে কবিরাজ সেজে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল নারী চিকিৎসকের জীবনের আলো কেশবপুরে রঞ্জন হত্যা রহস্য উন্মোচন, পল্লী চিকিৎসকসহ দু’জন গ্রেফতার যশোর সীমান্তে ১৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক যশোরে উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুন্দরবনে আধিপত্য কমছে সুন্দরী গাছের, জায়গা নিচ্ছে কাঁকড়া, গেওয়া

যশোরে কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে আটক ২

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ পড়েছেন
যশোর অফিস : যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামের আনারুল হক গাজীর মেয়ে রাফেজা আক্তার এবং যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মধু পাগলার ছেলে তরিকুল ইসলাম সেন্টু।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী কিশোরী লিজার বাবা-মা অন্যত্র বিয়ে করায় সে বেনাপোলে নানির বাড়িতে থাকত। সম্প্রতি নানিও তাকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় রাফেজা নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন।
পরে রাফেজা ও তরিকুল ইসলাম সেন্টু কিশোরীকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিয়ে ভুয়া বিয়ের মাধ্যমে পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। কিশোরীকে বিয়ের সাজে বসে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে দুজনের কথাবার্তায় অসংগতি দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং ওই দুজনকে আটক করে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT