
বিশেষ প্রতিনিধিঃ মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং খেলাধুলায় আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের দুই তরুণ নেতা।
আজ রোববার (৮ নভেম্বর) বিকালে উপজেলার চান্দড়া মাঠে ছোট বাচ্চাদের রেকেট খেলার সামগ্রী হিসেবে একটি নেট উপহার দেওয়া হয়। পৌর ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহান ও আব্দুল্লাহ আল ফয়সালের ব্যক্তিগত উদ্যোগে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উদ্যোক্তা ছাত্রদল নেতারা জানান, বর্তমান যুব সমাজ ও কোমলমতি শিশুদের মাদকের ভয়াবহ কবল থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এ সময় স্থানীয় শিশু-কিশোর ও অভিভাবকবৃন্দ এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। আগামীতেও যুব সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী রাখতে এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন ওই দুই ছাত্রদল নেতা।
Leave a Reply