
নিজস্ব প্রতিনিধি: খুলনা নগরীর খানজাহান আলী রোডে অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সন্ত্রাসী হামলায় প্রতিষ্ঠানটির ভাঙচুরের ঘটনার পর তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কেসিসি প্রশাসক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি ভাঙচুরের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি তিনি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনেন।
নগরীর একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর এ পরিদর্শনের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
Leave a Reply