শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী ইয়েমেনের বাজারে বিমান হামলায়, নিহত অন্তত ৩০ জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, দেবে মাসিক মোবাইল খরচও তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত ‘ওয়ান ম্যান শো’, তৃতীয় টেস্টেই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি হৃদয়ের ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

উজিরপুরে জমি বিরোধে হামলা ও অগ্নিসংযোগ নারীসহ আহত ৪

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৬ পড়েছেন

আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও ঘরে অগ্নিসংযোগ নারীসহ আহত-৪ জন। আহত সুত্রে জানা যায় উপজেলার রাজাপুর ৫নং ওয়ার্ডে আঃ হাই বেপারী গংদের একই গ্রামের সহিদ বেপারীর গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে গত ৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে শহিদ বেপারি ও তার ভাই এনামুল বেপারী, জাহিদ বেপারী,ছেলে আরিফুল বেপারী, ভাইয়ের মেয়ে জাকিয়া বেগম,নিকট আত্মীয় রুবিনা বেগম,পারভীন বেগম মিলে দেশীয় ধারালো অস্ত্রে সাজে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হয় আব্দুল হাই বেপারী ও তার স্ত্রী রাহেলা বেগম, মেয়ে জিয়াসমিন বেগম,পুত্র বধু মানসুরা বেগম। আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আহত আব্দুল হাই বেপারী জানান,জানান সহিদ বেপারী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় বিএনপির নাম ভাঙ্গিয়ে তারা সবাই মিলে আমার স্ব-পরিবারের উপর পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় এবং রান্না ঘরে অগ্নিসংযোগ করে আমার শেষ সম্বল বসতবাড়ি, ভিটেমাটি জোরপূর্বক দখলের পায়তারা চালায়। অভিযুক্ত সহিদ বেপারী হামলার বিষয়টি এড়িয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে প্রস্তুতি চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT