শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী ইয়েমেনের বাজারে বিমান হামলায়, নিহত অন্তত ৩০ জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, দেবে মাসিক মোবাইল খরচও তিশা-অথৈ’র বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্ত ‘ওয়ান ম্যান শো’, তৃতীয় টেস্টেই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি হৃদয়ের ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ পড়েছেন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১০ টায় আলোচনা সভা ও বেলা ১২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আকতারুজ্জামান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার সেফাইনুর আরেফিন, মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার শাহ- আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী,উপজেলা বিএনপির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন তালুকদার, পৌর জামায়াতে ইসলামির সাবেক আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সাবেক শিক্ষক নেতা মেরাজুল ইসলাম খসরু,সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম,আবুল কালাম খোকন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন,৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এ দিনের তাৎপর্য অপরিসীম। তরুণ প্রজন্মকে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT