শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোরআনের ভাষায় আখেরাতে অবিশ্বাসীদের স্বীকারোক্তি ও আর্তনাদ দশমিনায় বিএনপির অফিসে তালা ভেঙে মালামাল চুরি উপকূলে ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন বড়দিয়ার নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল তালায় দুটি বাল্যবিয়ে, নতুন বৌ নিয়ে পালালেন বর! দুবলারচরে সাগরে ভেসে গেছে ট্যুরিষ্টঃ উদ্ধারে কোষ্টগার্ডেও অভিযান সাতক্ষীরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

দশমিনায় বিএনপির অফিসে তালা ভেঙে মালামাল চুরি

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙ্গে টেলিভিশন,চেয়ারসহ প্রায় ৫০ হাজার মালামাল চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউনিয়নের পাগলা বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত বৃস্পতিবার মাগরিবের নামাজের পর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে গিয়ে দরজার তালা ভাঙ্গা দেখতে পান। পরে ভেতরে গিয়ে বিভিন্ন মালামাল না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা। নেতাকর্মীদের অভিযোগ,কার্যালয় থেকে ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ,একটি আকাশ ডিশ সংযোগ ও গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র চুরি হয়েছে। এই সব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনূস হাওলাদার বলেন, বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে প্রায় অর্ধলাখ টাকার মালামাল চুরির ঘটনা সাধারন কোনো বিষয় নয়। তবে এই ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি আরও বলেন, চুরির ঘটনা মুঠোফোনে উপজেলা বিএনপির সভাপতিকে জানানো হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো.ছিদ্দিক আহম্মেদ মোল্লা বলেন, ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়েছে। চুরির ঘটনায় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, নির্বাচনের সময় ঐ কক্ষটি কার্যালয় হিসেবে তৈরি করা হয়ে ছিল। জমি নিয়ে বিরোধ থাকায় নির্বাচনের পর থেকে কক্ষটি বন্ধ ছিল। কবে কখন বা কীভাবে চুরির ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তিনি আরও বলেন,চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT