শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী লাঠিখেলা আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য : নিতাই রায় চৌধুরী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার চিফ অব স্টাফ বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা জারি মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক অর্থনৈতিক কেন্দ্র: নৌপরিবহনমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শনিবার, সরকারি ছুটি পাবেন না যারা ​শার্শায় দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার ​ জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশে ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা বিআরটিএর

খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে অপরাধ থেকে দুরে রাখতে পারে : বাগেরহাট জেলা প্রশাসক

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২০ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন, শরীর ও মন ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই, খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে অপরাধ থেকে দুরে রাখা সম্ভব।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ফকিরহাট কাজি আজহার আলী কলেজ মাঠে ৮ দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যান্ত জরুরী।

আট্টাকী যুব সংঘ ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট্টাকী যুব সংঘ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আট্টাকী যুব সংঘ ক্লাবের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, খেলার উপদেষ্টামন্ডলীর সদস্য মো: মুশফিকুজ্জামান রিপন, শেখ রফিকুল ইসলাম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন আট্টাকী গোল্ডকাপ ফুটকল টুর্নামে›টের সভাপতি মোল্লা সাইদুর রহমান জয়।

উদ্বোধনীতে ঢাকা লিখন ইলেভেন স্টার ফুটবল বনাম নৈহাটী সান স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে নৈহাটী সান স্পোটিং ক্লাব ৪-৩ গোলের ব্যবধানে লিখন ইলেভেন স্টার ফুটবল ঢাকাকে হারায়।

খেলা পরিচালনা করেন মো: মিরাজ সরদার, সহযোগি ছিলেন জসিম উদ্দিন ও তানভীর ইসলাম। খেলায় ধারাভাষ্যকর হিসে ছিলেন আবুল হাসনাত রিপন ও অপসরপ্রাপ্ত সার্জেন্ট জলিল। এসময় আশ-পাশের অঞ্চল থেকে কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক খেলা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT