শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিজ হাতে খাল পরিষ্কারের কাজ করলেন উজিরপুরের ইউএনও নড়াইলে নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব  ও ফ্রি হেলথ ক্যাম্প  উদ্বোধন সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ পড়েছেন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় একটি পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ প্রায় ৪৪ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ হয়ে গৃহকর্তা ও তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মেশানো হয়। পরিবারের সদস্যরা সেই খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও আসবাবপত্রের ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে কারও সাড়া না পেয়ে খোঁজ নিতে যান। এ সময় তাঁরা গৃহকর্তা সবুজ সরদার ও তাঁর পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের পরিবারের ৬ সদস্যকে উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন সবুজ সরদার ও তাঁর বাবা মতলেব সরদারের অবস্থায় আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। পরিকল্পিতভাবে খাবারে চেতনানাশক মিশিয়ে এভাবে লুটপাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, পরিবারের সদস্যরা রাতে খাওয়ার পর অচেন হয়ে পড়েছে দূবৃত্তরা সবকিছুই লুট করে নিয়ে গেছে। তিনি বলেন এমন ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT