শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়দিয়ার নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো মানুষের ঢল তালায় দুটি বাল্যবিয়ে, নতুন বৌ নিয়ে পালালেন বর! দুবলারচরে সাগরে ভেসে গেছে ট্যুরিষ্টঃ উদ্ধারে কোষ্টগার্ডেও অভিযান সাতক্ষীরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ ডুমুরিয়ায় গাঁজা গাছসহ গাঁজা চাষী আটক গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী

মোরেলগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ পড়েছেন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ সভাকক্ষে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর খুলনা জেলা স্টেডিয়ামের মূল উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করে উপজেলার সর্বস্তরের মানুষের সামনে সরাসরি সম্প্রচার করেছে উপজেলা প্রশাসন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত দেশব্যাপী এই বৃহৎ ক্রীড়া কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রদর্শনীতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,স্থানীয় বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রদর্শনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সরকারের এই তৃণমূলমুখী ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা,বাগেরহাট ও মোংলা সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT