বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সুন্দরবনে শিকারীর ফাঁদে আটক দুটি জীবিত হরিণ উদ্ধার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬ পড়েছেন

শরণখোলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের জোংড়া বনাঞ্চলে সোমবার দুপুরে শিকারীর ফাঁদে আটক দুটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দিয়েছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারীদের পেতে রাখা হরিণধরা ফাঁদ।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (২ নভেম্বর) দুপুরে জোংড়া বনাঞ্চলের কুঞ্চিরখাল এলাকার বনের মধ্যে হেটে টহলের সময় শিকারীদের পেতে রাখা হরিণধরা ফাঁদ দেখে এগিয়ে যায়। এ সময় বনরক্ষীরা দুটি হরিণ ফাঁদে আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা হরিণ দুটিকে ফাঁদ থেকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয় বলে বনরক্ষীরা জানান। এ সময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী জানান, জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীদের সুন্দরবনে হেটে টহলের ফলে দুটি হরিণের প্রাণ রক্ষা পেয়েছে। বনরক্ষীদের টহল কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT