
রামপাল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের ১ নম্বর গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ লায়ন ফরিদুল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় তিনি ১ নম্বর গৌরম্ভা ইউনিয়নের সার্বজনীন পূজা মণ্ডপে পৌঁছান।
মণ্ডপে পৌঁছালে প্রতিমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মুজিবুর রহমান জোয়ার্দার, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আকুঞ্জি, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম কুটি, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আকুঞ্জি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি দায়েন আকুঞ্জি, যুবদল নেতা মাজহারুল ইসলাম রিপন, ইউনিয়ন ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, মোজাফফর মল্লিকসহ গৌরম্ভা ইউনিয়নের যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরিদর্শনকালে পূজা মণ্ডপ কমিটির সভাপতি, পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য এবং স্থানীয় অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী মণ্ডপ ঘুরে দেখেন, স্থানীয় ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানান।
Leave a Reply