শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব  ও ফ্রি হেলথ ক্যাম্প  উদ্বোধন সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

যুক্তরাষ্ট্র নামের মহাশয়তান আবারও আসল চেহারা দেখিয়েছে: মুজতবা খামেনি

  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৩ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বারবার লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদ, জবরদস্তি এবং নির্মমতাই যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ।

ইরানের ফার্স নিউজের বরাতে ইসলামী বিপ্লবের শহীদ নেতার বিশাল জানাজা ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্র, যাকে তিনি গ্রেট স্যাটান বা মহাশয়তান বলে উল্লেখ করেন, আবারও কোনো মুখোশ ছাড়াই তার প্রকৃত চেহারা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের অপরাধ এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা দেশটির অসততা, অযৌক্তিকতা, অবিশ্বাসযোগ্যতা ও বিদ্বেষপূর্ণ আচরণের নতুন প্রমাণ হিসেবে সামনে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ উসকে দেওয়া এবং আরও বড় মূল্য ও অপমান বরণ করার পথে এগোতে চায়, তাহলে তাদের জানা উচিত যে ইরানের জনগণ এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত করে রেখেছে, যা তারা কখনও ভুলতে পারবে না।

তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্রের সব স্তরে এবং সব ক্ষেত্রে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এর মাধ্যমে ইসলামী বিপ্লবের আদর্শ বাস্তবায়ন এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো অপরাধী ও প্রতারক শত্রুর বিরুদ্ধে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে।

এছাড়া ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজায় কয়েক কোটি মানুষের অংশগ্রহণকে তিনি ইরানের ইতিহাসে এক নজিরবিহীন গণজাগরণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এটি ইরানের ইসলামী-ইরানি পরিচয় এবং জনগণের অবিচল সংকল্পের এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT