শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব  ও ফ্রি হেলথ ক্যাম্প  উদ্বোধন সাতক্ষীরায় খাবারে চেতনানাশক মিশিয়ে ৪৪ লাখ টাকার মালামাল লুট কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৩ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই জিন ক্যারলকে ক্ষতিপূরণ বাবদ ৫ মিলিয়ন ডলারের (৩.৭ মিলিয়ন পাউন্ড) বেশি অর্থ প্রদান করেছেন বলে তার আইনজীবীরা নিশ্চিত করেছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তিন বছর পর ট্রাম্পকে এই ক্ষতিপূরণ দিতে হয়েছে।

ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান মঙ্গলবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ওই রায়ের ফলস্বরূপ জুরি তাকে যে ক্ষতিপূরণের অর্থ প্রদান করার নির্দেশ দিয়েছিল, তা তিনি পেয়েছেন।’

ট্রাম্প এই অর্থ পরিশোধে দেরি করতে চেয়েছিলেন, যাতে তিনি সুপ্রিম কোর্টকে তার আপিল শুনতে অস্বীকৃতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করতে পারেন। তবে গত সপ্তাহে মামলার দায়িত্বে থাকা বিচারক তাকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেন। ট্রাম্পের আইনি দলের একজন প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ক্যারলের আইনি দলের একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, তাকে ৫.৬২ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান করা হয়েছে, ক্ষতিপূরণ হিসেবে প্রদত্ত ৫ মিলিয়ন ডলার এবং আপিল চলাকালীন অর্জিত সুদসহ।

৮২ বছর বয়সী প্রাক্তন ম্যাগাজিন কলামিস্ট ক্যারল অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটানের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি ড্রেসিংরুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন এবং পরে ২০২২ সালে এ অভিযোগ অস্বীকার করে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে তাকে অপমান করেছিলেন।

রায় ঘোষণার পরপরই ট্রাম্প ক্ষতিপূরণের অর্থ একটি আদালত-নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা করেন এবং আপিল প্রক্রিয়া চলাকালীন তা সেখানেই রাখা হয়। ট্রাম্পের আইনজীবীরা তাকে অর্থ পরিশোধ করতে হবে বলে বিচারকের দেওয়া রায়ের তীব্র নিন্দা করেছেন।

এই মামলার বাইরে ২০২৪ সালের আরেকটি পৃথক বিচারের রায়ে ক্যারলকে দেওয়া তিরাশি মিলিয়ন বা আট কোটি ত্রিশ লাখ ডলারের অন্য একটি বড় অঙ্কের মানহানির ক্ষতিপূরণের বিরুদ্ধেও ট্রাম্প বর্তমানে উচ্চ আদালতে আপিল আবেদন সচল রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT