শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জাদুকরী শহর মাচু পিচু যাওয়ার বিলাসবহুল ট্রেন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৯ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : মাচু পিচু! পেরুর আন্দিজ পর্বতে লুকিয়ে থাকা প্রাচীন ইনকাদের এক জাদুকরী শহর। সবারই স্বপ্ন থাকে জীবনে অন্তত একবার বিশ্বের সপ্ত আশ্চর্যের এই শহরে যাওয়ার। তবে শুধু গন্তব্য নয়, মাচু পিচু যাওয়ার পথটাও যে রূপকথার মতো সুন্দর হতে পারে, তা কি আপনার জানা আছে?

পাহাড়ি আঁকাবাঁকা পথে কষ্ট করে হাঁটা বা সাধারণ বাসের বদলে আপনি চাইলে বেছে নিতে পারেন এক বিলাসবহুল ট্রেন। এই রাজকীয় ট্রেনের নাম ‘বেলমন্ড হিরাম বিংহাম’। ১৯১১ সালে যে মার্কিন অভিযাত্রী মাচু পিচুকে বিশ্বের কাছে চিনিয়েছিলেন, সেই হিরাম বিংহামের নামেই এর নামকরণ।

কুসকো অঞ্চল থেকে শুরু করে মাচু পিচুর ঠিক নিচের শহর আগুয়াস ক্যালিয়েন্টেস পর্যন্ত ছুটে চলে এই ট্রেন। ট্রেনে পা রাখলেই মনে হবে আপনি যেন পুরনো দিনের কোনো রাজকীয় যুগে ফিরে গেছেন। ভেতরের সুন্দর কাঠের কারুকাজ আর আরামদায়ক বসার জায়গা মুহূর্তেই আপনার মন কেড়ে নেবে।

এই যাত্রায় আপনার সঙ্গী হবে পেরুর ঐতিহ্যবাহী লাইভ মিউজিক। গানের তালে তালে যাত্রীরা মেতে ওঠেন অনাবিল আনন্দে। অনেকেই ট্রেনের ‘বার কারে’ আনন্দে নাচতে শুরু করেন। সাথে মিলবে দারুণ সব স্থানীয় খাবার আর পেরুর বিখ্যাত পানীয় ‘পিসকো সাওয়ার’।

তবে এই ট্রেনের সবচেয়ে বড় চমক হলো এর ছাদখোলা বগি বা ‘ওপেন-এয়ার কার’। কাঁচের জানালার বদলে এখানে দাঁড়িয়ে সরাসরি খোলা বাতাসে পেরুর পাহাড় আর সবুজ উপত্যকার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়।

এই রাজকীয় আয়োজন শুধু ট্রেনেই শেষ নয়। প্যাকেজের আওতায় ট্রেন থেকে নেমে বাসে করে মাচু পিচু যাওয়া এবং গাইডের সাহায্যে পুরো প্রাচীন শহরটি ঘুরে দেখার দারুণ সুযোগও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT