শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৩ হাজার ছুঁইছুঁই, নিখোঁজ অর্ধলাখ

  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৫ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। দেশটিতে এখনো ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার বাসিন্দা আটকে রয়েছেন। শনিবার (৪ জুলাই) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৬ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ত্রাণ কার্যক্রমে ২৯ হাজার ৫৬৭ কর্মী কাজ করছেন।
এতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে।
সরকারি তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের ফলে ১৬ হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ সরকারি আশ্রয়কেন্দ্রে এবং অন্যরা তাঁবুশিবিরে অবস্থান করছেন। বেসরকারি তথ্য বলছে, দেশটিতে এখনো প্রায় অর্ধলাখ বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT