শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪০ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : হরমুজ প্রণালির ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গতকাল বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপর তিন ভারতীয় নিখোঁজ ছিলেন। আজ জানা গেছে তারা তিনজনই প্রাণ হারিয়েছেন।
বার্তাসংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার (১১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বনান্দ সোনোওয়াল নিশ্চিত করেছেন নিখোঁজ তিন নাবিকের সবাই নিহত হয়েছেন।
সেত্তেবেল্লো নামে এ তেলের ট্যাংকার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়।
পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জনই ভারতীয়। ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় এটি। এরপর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়।
ওমানের রাজধানী মাসকাটস্থ ভারতীয় দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা ফার্ম অ্যামব্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে চলাচল করতে দিচ্ছে না। যেসব জাহাজ চলার চেষ্টা করা হচ্ছে সেগুলোকে হয় ফিরিয়ে দেওয়া হয় নয়ত হামলা চালিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই জাহাজটিও অবরোধ সংশ্লিষ্ট হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গতকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে। যা আজ দ্বিতীয়দিনও হয়েছে। দুই দেশই হামলা ও পাল্টা হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT