শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল ‘একাধিক অস্ত্র’: ট্রাম্প

  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন বন্দুকধারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামলা করার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন বলে জানান ট্রাম্প। হামলার ঘটনায় ইতোমধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের এমন তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিসের কিছু সাহসী সদস্য সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে।’
ট্রাম্প বলেন, ‘এটি ছিল বাক্‌স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা।’
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মন্ত্রিসভার সদস্য এবং এফবিআই চিফ ক্যাশ প্যাটেলসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।
জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও।
এ ঘটনার কিছু পর নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্প লিখেন, ‘আমি তাদের বলেছি, আমরা অনুষ্ঠানটি চালিয়ে যাই। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার পূর্ণাঙ্গ নির্দেশনা মেনে চলতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘সেই সিদ্ধান্ত যেটাই হোক না কেন, সন্ধ্যাটি পরিকল্পনার চেয়ে বেশ আলাদা হবে এবং আমাদের এটি আবার নতুন করে করতে হবে।’
পরে হোয়াইট হাউসে ব্রিফিংয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাকে নিষ্ক্রিয় করেন।
ট্রাম্প বলেন, এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ, তিনি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন।
ট্রাম্প বলেন, গত কয়েক বছরে এটিই প্রথম ঘটনা নয়, যেখানে কোনো রিপাবলিকানকে একজন ‘সম্ভাব্য হত্যাকারী’ দ্বারা হামলার শিকার হতে হয়েছে।
গুলিবর্ষণের ঘটনাটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কি না, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এমনটা মনে হয় না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT