শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব সাগরে আটকা পড়া ভারতীয় নাবিকদের সহায়তা দিলো পাকিস্তান

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : গুরুতর যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে আটকা পড়া ভারতীয় জাহাজ এমভি গৌতমের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। আজ মঙ্গলবার পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
আটকা পড়া সেই ভারতীয় জাহাজটির নাম এমভি গৌতম। জাহাজটিতে ক্রু বা নাবিকের সংখ্যা ৬ জন। তাদের মধ্যে ৫ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
কয়েক দিন আগে ওমানের বন্দর থেকে থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরুর পর পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাগরে ভাসতে থাকে জাহাজটি। এর মধ্যে জাহাজের খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি রসদ শেষ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়। এই অবস্থায় জরুরি সহায়তা (এসওএস) বার্তা পাঠায় এমভি গৌতম।
এমভি গৌতমের এসওএস বার্তা পায় ভারতের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) মুম্বাই শাখা। বার্তা পাওয়ার পর এমআরসিসি ইসলামাবাদে যোগাযোগ করে এবং পাকিস্তানের সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়েই আরব সাগরে নিজেদের নৌবাহিনীর জাহাজ পিএমএসএস কাশ্মির পাঠায় পাকিস্তানের নৌবাহিনী।
পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এমভি গৌতমের ক্রুদের খাদ্য, ওষুধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে পাকিস্তানের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজটির নিরাপত্তাও নিশ্চিত করেছে। এ অভিযানে পাকিস্তানের নৌবাহিনীকে সহযোগিতা করেছে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)।
কাতারের প্রধান ইংরেজি দৈনিক দ্য গালফ টাইমস তাদের টুইটার হ্যান্ডেলে পাকিস্তানি নৌবাহিনী কর্তৃক এমভি গৌতমের নাবিকদের জরুরি রসদ সরবরাহের ছবিও প্রকাশ করেছে।
এর আগে গত মাসে আরব সাগরে আটকা পড়া একটি জাহাজের ১৮ জন ক্রুকে উদ্ধার করেছিল পাকিস্তানের নৌবাহিনী। এই নাবিকদের মধ্যে চীন, মিয়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT