শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৮ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একাধিক স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও আছেন। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
মুসকাটিন পুলিশ বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১২ মিনিটের দিকে পার্ক অ্যাভিনিউয়ের একটি বাসা থেকে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
পুলিশ ও জরুরি সেবা কর্মীরা সেখানে পৌঁছে বাড়ির ভেতরে গুলিবিদ্ধ চারজনকে দেখতে পান। তাদের সবাইকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পরে তদন্তে সন্দেহভাজন হিসেবে ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করা হয়। তিনি ঘটনার পর ওই বাসা থেকে পালিয়ে যান।
কিছু সময় পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটি ফুটব্রিজের কাছে খুঁজে পায়। সেখানে তিনি আত্মঘাতী গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
তদন্তের অগ্রগতির সময় পুলিশ আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। একজনের মরদেহ মিল স্ট্রিটের আরেকটি বাসা থেকে এবং অন্যজনের গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পাওয়া যায়।
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা সবাই সন্দেহভাজনের পরিবারের সদস্য ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজনের পূর্বে অপরাধমূলক রেকর্ড থাকতে পারে, তবে তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT