শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘পাগল’ বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদন অনুযায়ী, সোমবার হওয়া ওই ফোনালাপে ট্রাম্প কঠোর ভাষা ব্যবহার করেন এবং ইসরায়েলের সামরিক পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা নিয়ে তিনি তীব্র আপত্তি জানান।
ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা না দেখানোর অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতির কারণে সবাই এখন ইসরায়েলকে ঘৃণা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ফোনালাপের সময় ট্রাম্প ক্ষোভে চিৎকার করেন এবং এটিকে নেতানিয়াহুর সঙ্গে তার দ্বিতীয় মেয়াদে হওয়া সবচেয়ে উত্তেজনাপূর্ণ কলগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে।
এক পর্যায়ে ট্রাম্পের হস্তক্ষেপের পরই বৈরুত হামলার পরিকল্পনায় সাময়িকভাবে ‘বিরতি’ পড়ে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।
তবে পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ হামলা বন্ধ না হলে বৈরুতকে লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে তারা দাবি করে, দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
এই ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইসরায়েল-লেবানন সংঘাত ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT