মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩৬ ঘণ্টায় উদ্ধার ২ ব্যবসায়ী, আটক ২

  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯ পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের মূলহোতাসহ দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্ট এলাকা থেকে কৌশলে দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের মো. সেকেন্দার আলী ও তার সহকর্মী মো. রাজ্জাক আলী। অপহরণের পর তাদের যশোরের নওয়াপাড়ায় নিয়ে আটকে রেখে মারধর করা হয়। পরে পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এক পর্যায়ে ২০ লাখ টাকায় রফা হয়। টাকা আনার জন্য সেকেন্দার আলীকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করা হয়। এদিকে অপহরণের বিষয়টি জানতে পেরে সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবিরের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। পরে শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে অপহৃত দুজনকে উদ্ধার করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণের মূল পরিকল্পনাকারী রিপন খান ও তার সহযোগী শরীফ শেখকে আটক করা হয়। আটক রিপন খান যশোরের অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে। থানার অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির জানান, উদ্ধার হওয়া ব্যবসায়ীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT