মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

সংবিধান সংস্কার কমিটি বাতিল চায় এনসিপি : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন

সংবিধান সংস্কার কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন তিনি।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

নাহিদ ইসলাম বলেন, ‘এক দিনে দেশের এই পরিস্থিতি তৈরি হয়নি।’ আওয়ামী লীগের বিষয়ে সরকারের কঠোর অবস্থান না নেয়া এবং ভারতের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক যথাযথভাবে পরিচালনা করতে না পারার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পান, সে বিষয়টি আলোচনায় এসেছে।’ শেখ হাসিনার রায় কার্যকরের উদ্যোগ নেয়ার আহŸান জানিয়েছেন তিনি। পাশাপাশি ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে কঠোর অবস্থান নেয়ার আহŸান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এ ক্ষেত্রে বাংলাদেশের কোনো আপস করা উচিত হবে না।’ তার দাবি, বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের সরাসরি সম্পর্ক রয়েছে। দেশের বর্তমান লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উলে­খ করে তিনি বলেন, এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘এটি শুধু কোনো দলের লড়াই নয়, জনগণের লড়াই। তাই এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের অন্যতম এজেন্ডা হতে হবে সংস্কার বাস্তবায়ন।’ আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাÐের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি বলেও জানান তিনি।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম, গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT