শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘শুধু রায় প্রকাশই নয়, তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে’

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮২ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় ও অত্যাচার করেছেন, তার জন্য একবার নয়- হাজারবার মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা কম হয়ে যাবে। শুধু রায় প্রকাশ নয়, রায় ঘোষণার পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতেই সেই রায় কার্যকর করতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
স্নিগ্ধ বলেন, শেখ হাসিনার সব অন্যায়-অত্যাচারের বিচারের রায় বাংলাদেশের জনগণ ইতোমধ্যে দিয়ে দিয়েছে। আমরা শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের অপেক্ষায় আছি। জনগণ যে রায় ৫ আগস্ট দিয়েছে, আজকে আদালতের মুখ থেকেও সেই রায় ঘোষিত হবে বলে আমরা আশা করছি। শেখ হাসিনা যে অত্যাচার করেছে, তার জন্য তাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা- শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় আজই ঘোষণা হোক। শুধু রায় প্রকাশ নয়; যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে এই রায় কার্যকর করা হোক- সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা।
শহীদ মুতাসির রহমানের বাবা সৈয়দ গাজী রহমান বলেন, শেখ হাসিনা হাজারো মানুষের বুক খালি করেছে। এ রায় যেন দ্রুত কার্যকর হয় এবং তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। শেখ হাসিনা ও তার সহযোগীদেরও ফাঁসি দিতে হবে- আমরা অন্য কিছু চাই না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই জাতি অকৃতজ্ঞ জাতি, এই জাতি পাঁচ তারিখের পর থেকে নিয়ে ব্যস্ত। বিচার নেই, সংস্কার নেই। অনেকে বলে- ওরা গিয়ে বিচার করবে, সংস্কার করবে। তাহলে আমাদের ছেলেরা যে রক্ত দিল- তার কি হবে? জুলাই সনদের কোনো খবর নেই, বিচার নেই, সংস্কার নেই। এই সরকারের ভিত্তি আমি দেখি না। আজকের রায়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি- ফাঁসি ঘোষণা হোক এবং তা যেন প্রকাশ্যে কার্যকর হয়- আমরা এটাই চাই।
শহীদ হাবিদুর শিকদার বাবা মোহাম্মদ আবু বকর শিকদার বলেন, আজ আমি আন্তর্জাতিক টার্মিনালে আইছি, শেখ হাসিনার ফাঁসির রায়টা যেন কার্যকর হয়। শেখ হাসিনাকে যেন ভারত থেকে আইনা (এনে) বাংলার মাটিতে যেন, প্রকাশ্যে তার ফাঁসি হয়। আমরা শহীদ পরিবার এবং সাধারণ জনগণ যেন দেখতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT