সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর অবশেষে বাইকের সামনে নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর হলো শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে : বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রধানমন্ত্রীর আগমনে নিউ মার্কেট ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

বাগেরহাটে দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নিজ বাড়ি থেকে বর্ষা চক্রবর্তী (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের গোবিন্দ মন্দির সড়কের নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সোহেলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষা চক্রবর্তী গোবিন্দ মন্দির সড়কের ব্যবসায়ী দিলিপ চক্রবর্তীর মেয়ে। তিনি বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী। ২০২৭ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের কথা ছিল তার। পরিবারের দাবি, টেস্ট পরীক্ষা চলছিল বর্ষার। পরীক্ষা দিয়ে এসে নিজের কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে বর্ষা আত্মহত্যা করেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT