মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

পাইকগাছায় রাস মিলন মেলা পরিচালনায় ৩১ সদস্যের কমিটি গঠন

  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ পড়েছেন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের কাঠামারীতে শ্রীশ্রী শ্রীকৃষ্ণের রাস মিলন মেলা সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার লক্ষ্যে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অমিত বিশ্বাসকে সভাপতি এবং সাংবাদিক কৃষ্ণ রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কাঠামারী বাজারের ত্রিপল্লী কেন্দ্রীয় পূজামন্দির প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি জগদীশ মণ্ডল।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক শিক্ষক এবং মন্দির কমিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইউপি সদস্য পুলোকেশ রায়, সাধনা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সনজিত সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমারেশ মণ্ডল, সাবেক শিক্ষক কালিদাস সরকার, মন্দির কমিটির সাবেক সভাপতি সত্যানন্দ মণ্ডল ও সাবেক সম্পাদক পরিতোষ সরকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সুশান্ত মণ্ডল, বাবলু গোলদার, বিনয় সরকার, প্রশান্ত মল্লিক, সুজিত বিশ্বাস, দেবব্রত শীল, নিখিল সরকার, আনন্দ বিশ্বাস, হৃদয় সরকার, আশীষ রায়, পবিত্র সরকার, আকাশ সরকার, প্রভাকর সরকার, স্বপন বিশ্বাস, সীমান্থ মণ্ডল, সুকৃতি বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT