বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৩০০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ সাইদুর রহমান পল্টু (৪৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুই নভেম্বর ভোর ৫:৪৫ টায় চরশ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই মোঃ বেলায়েত হোসেন, এসআই আহম্মদ আলী ও এএসআই  আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দির বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে পল্টুর নিকট থেকে ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত পল্টু চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT