বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

খুলনার ১০ জেলায় একদিনে গ্রেপ্তার ২২০ জন

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন

যশোর অফিস : খুলনা রেঞ্জের ১০ জেলায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ২২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে খুলনায় ৩৫, যশোরে ২৯, বাগেরহাটে ১২, সাতক্ষীরায় ১৬,ঝিনাইদহে ৪৪, মাগুরায় ১১, নড়াইলে ১৯, কুষ্টিয়ায় ২৬, চুয়াডাঙ্গায় ২০ ও মেহেরপুরে ৮ জন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) খুলনা রেঞ্জ ডিআইজির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা রেঞ্জ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT