মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ঢেউয়ের আঘাত ঠেকাতে দেশীয় প্রযুক্তির বেড়া যশোরে বিস্ফোরক মামলায় সমালোচিত বিএনপি নেতা রড বাচ্চু আটক রামপাল-রুপসা রুটে ১৪ বছর বাস চলাচল বন্ধ: যাত্রীদের ভোগান্তি যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি মাগুরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু উজিরপুরে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার রংপুরে ৪ খুন: তদন্ত কর্মকর্তা জানালেন হত্যার কারণ, চার্জশিট এ সপ্তাহেই খুলনায় কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ স্থানে গুলিবর্ষণ, নগরজুড়ে আতঙ্ক পাইকগাছায় পুশবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

তামান্না নূরাকে বিশেষ হুইল চেয়ার দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ পড়েছেন
যশোর অফিস : শারীরিক প্রতিবন্ধকতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না, প্রবল ইচ্ছাশক্তি আর অদম্য মনোবল থাকলে সব বাধা জয় করা সম্ভব। এর উজ্জ্বল দৃষ্টান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তামান্না নূরা। দুই হাত ও এক পা ছাড়াই জন্ম নেওয়া এই মেধাবী শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সবার নজর কেড়েছেন। এবার তার চলাচল সহজ করতে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ সুবিধাসম্পন্ন একটি হুইল চেয়ার প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (২২ নভেম্বর) তামান্না নূরার হাতে হুইল চেয়ারটি তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তাকে নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।
তামান্না নূরার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। তার বাবা রওশন আলী স্থানীয় পোদাউলিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক। মা খাদিজা পারভীন শিল্পী গৃহিণী। জন্ম থেকেই দুই হাত ও এক পা না থাকলেও প্রবল ইচ্ছাশক্তি ও বাবা-মায়ের অনুপ্রেরণায় একের পর এক শিক্ষার সিঁড়ি পেরিয়ে চলেছেন তিনি।
শৈশবে বাবার কাঁধে চড়ে শুরু হয়েছিল তামান্নার বিদ্যালয়জীবন। প্রাথমিক শিক্ষা শেষে ভর্তি হন বাঁকড়া হাইস্কুলে। শারীরিক সীমাবদ্ধতার কারণে বিদ্যালয়ে ভর্তি, শ্রেণিকক্ষে বসা এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাকে। মুখ ও একমাত্র পা ব্যবহার করে লেখালেখি করে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে যবিপ্রবির ইংরেজি বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
পড়াশোনার পাশাপাশি চলাফেরার জন্য তামান্নাকে অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে উপযোগী হুইল চেয়ার না থাকায় তার চলাচলে অসুবিধা হচ্ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় তার জন্য বিশেষ সুবিধাসম্পন্ন হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়।
হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT