বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুরি হওয়া নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬ পড়েছেন
যশোর অফিস : খুলনার বিশেষায়িত হাসপাতাল থেকে চুরি হওয়া একটি কালো রঙের নোহা মাইক্রোবাস যশোরের বাঘারপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাইকগাছা থানা এলাকা থেকে আসাদুজ্জামান দুলু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া এলাকা থেকে রবিউল ইসলাম (৩৪) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার রবিউলের দেওয়া তথ্য অনুযায়ী, বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার প্রধান সড়কের পাশে একটি বাগানের ভেতর থেকে চুরি হওয়া কালো রঙের নোহা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক মাইক্রোবাস চুরির মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় খালিশপুর থানায় করা চুরি মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT