শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

চৌগাছায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ পড়েছেন
যশোর অফিস : যশোরের চৌগাছায় যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে এসআরবি-৬ ও ৪৯ বিজিবি।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের চৌগাছা উপজেলার বর্ণি এলাকায় অভিযান চালায় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর এবং ৪৯ বিজিবির আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে এ ঘটনায় চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT