শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৫৫ বছর বয়সী ব্যক্তির

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৮ পড়েছেন
যশোর প্রতিনিধি : যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু হোসেন ওই এলাকার ইসহাকের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ বদরুজ্জামান মোল্লা বলেন,শুক্রবার রাতে নিজ বাড়ির ছাদে উঠলে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT