মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক ২

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন
যশোর অফিস : যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
রোববার কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন সাজ্জাদ শেখ সাঈদ ও আলম। পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সাজ্জাদ সাঈদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এসআই সাইফুল ইসলামের মোটরসাইকেল ও মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় অনুসন্ধানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT