মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১১ পড়েছেন
যশোর অফিস : যশোরের বসুন্দিয়ায় ট্রেনে কাটা পড়ে পরী বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া রেলক্রসিং সংলগ্ন রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত পরী বেগম নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মধু মোল্লার মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, রেললাইনের পাশে মাথায় রক্তাক্ত আঘাতসহ তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে বসুন্দিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কীভাবে তিনি ট্রেনে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT