প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৫৪ এ.এম
যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক ২
যশোর অফিস : যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
রোববার কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন সাজ্জাদ শেখ সাঈদ ও আলম। পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সাজ্জাদ সাঈদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এসআই সাইফুল ইসলামের মোটরসাইকেল ও মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় অনুসন্ধানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com